কার্দোই (আসামিজ স্ন্যাক)
#উৎসবের#মুখরোচকখাবার
রান্নার নির্দেশ সমূহ
- 1
বাটিতে আটা, পেয়াঁজকুচি, ধনেপাতা, গাজর কোড়া, গোটা জিরা, জোয়ান, ঘী ও নুন দিন।
- 2
সব উপকরণ একত্রে মেশান।
- 3
অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে মন্ড বানিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন।
- 4
মন্ড থেকে সমমাপে লেচি কেটে নিন। বলগুলো চ্যাপ্টাকারে গড়ে নিন।
- 5
পাতলা লুচির মত বেলে নিন।
- 6
ধারালো ছুরি দিয়ে সোজা ও লম্বা করে একপ্রান্ত থেকে অন্য প্রান্ত অবধি কাটুন। এই লম্বা অংশটি রোলের মত বানিয়ে, এবার পেঁচিয়ে শেষ প্রান্তের সঙ্গে জুড়ে দিন। হাতের তালুতে তেল মেখে দুই প্রান্ত টেনে কার্দোই আকৃতিতে গড়ে নিন।
- 7
ডুবোতেলে এগুলো মুচমুচে করে ও গাঢ় বাদামী বর্ণে ভাজুন।
- 8
অতিরিক্ত তেল মুছে, ধনেপাতার চাটনি বা টম্যাটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/7312362




মন্তব্যগুলি