পাবদার ঝাল
এটি খুবই সহজ ও সুস্বাদুকর বাঙালি সাইড ডিশ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ খুব ভালোকরে ধুয়ে নিন। নয়ত খুব বাজে গন্ধ বেরোবে। মাছ আধা বড় চামচ হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মেখে সরিয়ে রাখুন।
- 2
আলু লম্বা লম্বা করে কেটে নিন এবং টম্যাটো কুচে নিন। কাঁচা লঙ্কা চিরে নিন।
- 3
কড়া আঁচে কড়াইতে তেল দিয়ে গরম করুন। আঁচ কমিয়ে মাছ দিয়ে দিন। একসাথে সব মাছ দেবেন না, নয়ত মাছ ওল্টানো যাবে না এবং মাছ যেন ভেঙ্গে না যায়। আঁচ বাড়িয়ে ঢেকে রাঁধুন। ১ মিনিট পর আবার আঁচ কমিয়ে দিন। ঢাকা খুলে সাবধানে মাছ উল্টে দিন। ১ মিনিট পর ঢাকা খুলে মাছ তুলে নিন।
- 4
মাঝারী আঁচে ওই একই তেলে কালোজিরা ফোড়ণ দিন। এবার আলু দিয়ে ১-২ মিনিট ভাজুন। এরই মধ্যে একটি বাটিতে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে জলে গুলে নিন। টম্যাটো কুচে নিন।
- 5
মশলার কাঁচা গন্ধ দূর হওয়া এবং মশলা থেকে তেল ছাড়া অবধি রাঁধুন। কতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী উষ্ণ জল ঢালুন।
- 6
ফুটতে শুরু করলে ভাজা মাছগুলো দিয়ে দিন। ২ মিনিট পর মাছ উল্টে দিন এবং আলু সেদ্ধ না হওয়া অবধি ফোটান। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে নামান। ভাতের সাথে গরমাগরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি