ঘরে বানানো রসগোল্লা
#ডেজার্ট এই মিষ্টি ছাড়া বাঙালি বাঁচতে পারবেনা এবং এই নরম মখমলে, দুধেল সাদা রসগোল্লা একবার খেলে আপনিও এর প্রেমে পড়ে যাবেন।
ঘরে বানানো রসগোল্লা
#ডেজার্ট এই মিষ্টি ছাড়া বাঙালি বাঁচতে পারবেনা এবং এই নরম মখমলে, দুধেল সাদা রসগোল্লা একবার খেলে আপনিও এর প্রেমে পড়ে যাবেন।
রান্নার নির্দেশ সমূহ
- 1
গরুর দুধ ও মোষের দুধ একত্রে ননস্টিক প্যানে ফোটান।
- 2
গ্যাস বন্ধ করে ১ মিনিট অপেক্ষা করুন এবং কিছুক্ষন নাড়ুন। এরপর পাতিলেবুর রস ধীরে ধীরে দিয়ে দিন এবং সমানে নাড়তে থাকুন।
- 3
আধা মিনিট এর মধ্যে ছানা কেটে যাবে। ছানা কেটে গেলে, ছানা আর জল আলাদা করে নিন।
- 4
মসলিন কাপড়ে বেঁধে রাখুন। ছানার জল রাখতেও পারেন বা ফেলে দিতে পারেন।
- 5
এক বাটি পরিষ্কার জলে ছানা বাঁধা মসলিন কাপড়টি রেখে দিন এবং ২-৩ বার ধুয়ে নিন।
- 6
এবার আধা ঘন্টা বেঁধে রাখুন যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায়।
- 7
স্টিমার বা প্রেসার কুকার এ ৫ কাপ জল নিন। এবার এতে চিনি দিয়ে ফোটান। মাঝে মাঝে নাড়ুন যাতে চিনি সম্পূর্ণভাবে গলে যায়।
- 8
এরই মধ্যে মসলিন কাপড়টি নিংড়ে নিন আরেকবার, যদি কোন জল অবশিষ্ট থাকে তাহলে সেটাও বেরিয়ে যাবে।
- 9
প্লেটে মসলিন কাপড় রাখুন, এবার ছানা এর উপরে রেখে দিন। আপনার হাতের তালু দিয়ে ভালোকরে ৩-৪ মিনিট বা যতক্ষন না ছানা মসৃণ হচ্ছে ততক্ষন মাখুন এবং মন্ড বানান। এতে যেন কোনো ডেলা না থাকে।
- 10
মন্ডটি সমান ভাগে ভাগ করুন এবং হাতের তালু দিয়ে প্রত্যেক অংশ নিয়ে ছোট ছোট বল বানান।
- 11
চিনির জলে ছানার বলগুলো দিয়ে দিন এবং ৭-৮ মিনিট ফোটান।
- 12
গ্যাস বন্ধ করে, ১০-১৫ মিনিট স্টিমারের মধ্যে রেখে দিন।
- 13
রসগোল্লা পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি