মগজ লাড্ডু

ranja mukherjee @cook_13548136
#লাড্ডু এই লাড্ডু কে মগজ বা আটার লাড্ডু ও বলে, মশলার সুগন্ধে ভরপুর।
রান্নার নির্দেশ সমূহ
- 1
এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ থেঁতো করে গুঁড়ো করে সরিয়ে রাখুন।
- 2
প্যানে ঘী গলিয়ে নিন।
- 3
এতে আটা দিন এবং বাদামী হওয়া অবধি ভাজুন, সমানে নাড়তে থাকুন যাতে প্যানে আটকে না যায়।
- 4
গুঁড়ো মশলাগুলো দিয়ে দিন।
- 5
গ্যাস বন্ধ করে দিন এবং গরম থাকতে থাকতে চিনি গুঁড়ো দিয়ে ভালোভাবে মেশান।
- 6
হাতে ঘী লাগিয়ে নিন। অল্প পরিমানে নিয়ে আপনার পছন্দমত মাপানুযায়ী গোল লাড্ডু বানান।
- 7
কিছুক্ষন সরিয়ে রাখুন যাতে লাড্ডু শক্ত হয়ে যায়।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/7312665



মন্তব্যগুলি