রান্নার নির্দেশ সমূহ
- 1
বাটিতে ডিম ফেটিয়ে নিন এবং এতে চিনি মেশান। চিনি গলে যাওয়া অবধি মেশান।
- 2
ধীরে ধীরে এবার দুধ ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে ফাটান যাতে মিশ্রণটি ফাঁপা হয়।
- 3
ক্যারামেল এর জন্য:- প্যানে চিনি ও জল মিশিয়ে ফোটান। চিনি ক্যারামেলাইসড হওয়া অবধি ফোটান।
- 4
পুডিং টিনে মাখন লাগিয়ে নিন। এতে ক্যারামেল দিয়ে বিছিয়ে দিন। এবার ক্যারামেল এর উপর ডিমের মিশ্রণ ঢেলে দিন।
- 5
প্রেসার কুকারে জল দিন। এবার একটি স্ট্যান্ড বসান। এই স্ট্যান্ডের উপর পুডিং টিন বসান। পুডিং টিন ঢেকে দিন। ঢিমে আঁচে ঢেকে ১৫ মিনিট রাঁধুন।
- 6
গ্যাস বন্ধ করে আরও ৫ মিনিট একইভাবে রেখে দিন। এবার প্লেটে ঢেকে ঠান্ডা করে রেফ্রিজারেটর এ রাখুন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/7312685




মন্তব্যগুলি