কোকোনাট মোমো

#কুকিং উইথ কোকোনাট# নারকেল দিয়ে তৈরি মোমো বিশ্ববরেণ্য একটি প্রাচ্য পদ যা পৃথিবীর সর্বত্র বেশ রসিয়ে খাওয়া হয়। আমি এটাকে ভারতীয় কায়দায় উপস্থাপন করার চেষ্টা করেছি।
কোকোনাট মোমো
#কুকিং উইথ কোকোনাট# নারকেল দিয়ে তৈরি মোমো বিশ্ববরেণ্য একটি প্রাচ্য পদ যা পৃথিবীর সর্বত্র বেশ রসিয়ে খাওয়া হয়। আমি এটাকে ভারতীয় কায়দায় উপস্থাপন করার চেষ্টা করেছি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দাটা একটু নুন দিয়ে মেখে একটি মোলায়েম মন্ড বানিয়ে নিতে হবে
- 2
নারকেল কুড়িয়ে নিতে হবে। এবার পেঁয়াজ ও পেঁয়াজ পাতা কুঁচিয়ে নিতে হবে
- 3
একটি ফ্রাই প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচি ও পেঁয়াজ পাতা কুঁচি দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে
- 4
ভাজার গন্ধ বের হলে তাতে নারকেল কোরা দিয়ে ভেজে নিতে হবে শুকনো করে
- 5
এবার ময়দার মুণ্ডটি থেকে ছোট ছোট লেচি কেটে গোলাকারে বেলে নিতে হবে
- 6
প্রতিটি গোলাকারে বেলে রাখা অংশের উপরে নারকেলের পুর দিয়ে বড়ার মতো করে মুরে নিতে হবে
- 7
একটি মোমো স্টীমারে জল দিয়ে তাতে মোমো গুলো দিয়ে ভাঁপিয়ে নিতে হবে আধঘন্টার জন্য
- 8
এবার আগুন থেকে নামিয়ে পছন্দসই সসের সঙ্গে গরম গরম পরিবেশন করতে হবে
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি