ট্যাংরা মাছের রসা

ট্যাংরা মাছ একটি মিস্টি জলের মাছ এবং বেশ সুস্বাদু।
এটা নানা ভাবে রান্না করা যায়, আমি এখানে একটু মাখা মাখা করে করেছি। এটা গরম ভাত বা রুটির সঙ্গে উপভোগ করা যাবে।
ট্যাংরা মাছের রসা
ট্যাংরা মাছ একটি মিস্টি জলের মাছ এবং বেশ সুস্বাদু।
এটা নানা ভাবে রান্না করা যায়, আমি এখানে একটু মাখা মাখা করে করেছি। এটা গরম ভাত বা রুটির সঙ্গে উপভোগ করা যাবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছ গুলো ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখুন
- 2
কড়াইয়ে তেল গরম করে তাতে মাছ ভেজে তুলে নিতে হবে
- 3
এবার ঐ কড়াইয়ে তেজপাতা, গোটা জিরে, গোটা লাল শুকনো লংকা দিয়ে ফোঁড়ন দিয়ে নিতে হবে
- 4
এবার পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে
- 5
এবার টমেটো কুচি ও লংকা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে কষে নিতে হবে
- 6
ভালো করে কষা হয়ে গেল তাতে সামান্য জল দিয়ে একটু ফুটে উঠলে তাতে মাছ গুলো দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে।
- 7
মাছ সেদ্ধ হয়ে গেলে ঢাকা তুলে নিয়ে একটু টানিয়ে নিতে হবে এই সময়ে ইচ্ছে হলে স্বাদমত চিনি দিয়ে গরম মসলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।
- 8
ট্যাংরা মাছের রসা পরিবেশনর জন্য প্রস্তুত।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি