মাছের মাফিন
একটু ভিন্ন স্বাদের, কিন্তু অসাধারণ এই মাফিন ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছ গুলো নুন, লেবুর রস দিয়ে মেখে রাখুন ৩০ মিনিট।
- 2
সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে রাখুন খুব ভালো করে যত্ন নিয়ে। একটু হালকা হাতে মেখে রাখুন।
- 3
কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নিন। হালকা লালচে রং ধরলে মাখা মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিন। সয়াসস, ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন। ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করুন।
- 4
এরপর একটি বাটিতে ময়দা সহ বাকি সব উপকরণ দিয়ে মাখিয়ে নিন, মাছের পুর টা দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিন।
- 5
ছোট্ট ছোট্ট কাপ কেক মোল্ডে তেল ব্রাশ করে মিশ্রণ টি ভরুন অর্ধেক করে।
- 6
একটি কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর মোল্ড গুলো বসিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ১৫-২০মিনিট রাখতে হবে।
- 7
কাঠি/ ছুরি ঢুকিয়ে দেখতে হবে পরিস্কার আসে কিনা। পরিস্কার এলে নামিয়ে সস্ এর সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি