ছানার কোপ্তা কারি

#নিরামিষবাঙালিরান্না
ছানার কোপ্তা কারি একটি নিরামিষ বাঙালি রান্না যেটা খুবই সুস্বাদু। ভাত বা রুটি সবের সঙ্গেই ভালো লাগে এই তরকারি।
ছানার কোপ্তা কারি
#নিরামিষবাঙালিরান্না
ছানার কোপ্তা কারি একটি নিরামিষ বাঙালি রান্না যেটা খুবই সুস্বাদু। ভাত বা রুটি সবের সঙ্গেই ভালো লাগে এই তরকারি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
ছানার কোপ্তা বানানোর জন্য:-
- 2
প্রথমে ডেচকি তে ১ লিটার দুধ নিয়ে ভালো করে ফোটান । দুধ যখন ফুটতে শুরু করবে তখন ২ টেবিল চামচ ভিনিগার দিয়ে দুধ থেকে ছানা কাটিয়ে নিন ।
- 3
এবার ছানা থেকে জল আলাদা করার জন্য একটি মসৃণ মখমলে কাপড়ে ছানা টিকে ছেঁকে নিন ।
- 4
এবার উপর থেকে ঠান্ডা জল ঢেলে ছানা টিকে ভালো করে ধুয়ে নিন ।
- 5
এবার কাপড় টিকে ভালো করে বেঁধে নিয়ে ১ ঘন্টা ঝুলিয়ে রাখুন।
- 6
১ ঘন্টা বাদ, একটি প্লেটে জল ঝরানো ছানা, ১ টি সেদ্ধ করা আলু, ২ টেবিল চামচ ময়দা নিন এবং ভালো করে মেখে নিন ।
- 7
এবার এতে স্বাদমতো নুন, ১/৪ চা চামচ চিনি, ১/৪ চা চামচ জিরা গুড়ো, ১/৪ চা চামচ লঙ্কার গুড়ো দিয়ে আবারও ভালো করে মেখে নিন।
- 8
এবার মেখে নেওয়া ছানা থেকে ছোটো ছোটো কোপ্তার আকারে গড়ে নিন ।
- 9
সবগুলো কোফ্তা একইভাবে বানিয়ে নিন ।
- 10
কড়াইয়ে আধা কাপ তেল গরম করে নিন। এবার বানিয়ে রাখা কোফ্তা গুলো ডুবো তেলে সোনালি রঙ করে ভেজে পাশে তুলে রাখুন ।
- 11
কারি বানানোর জন্য:-
- 12
২ টি আলু ডুমো করে কেটে নিন ।
- 13
এবার ওই তেলেই ১ টি তেজপাতা, ২ টুকরো দারুচিনি, ২ টি এলাচ, ২ টি লবঙ্গ ফোরন দিন ।
- 14
এবার এতে ১ টেবিল চামচ গোটা জিরা ফোড়ন দিন ।
- 15
১ চা চামচ চিনি দিন যাতে কারির একটা সুন্দর রঙ আসে।
- 16
এবার ডুমো করে কেটে রাখা আলু গুলো দিয়ে ভালো করে ভেজে নিন ।
- 17
১ টি টমেটো কুচি এবং ১ টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন।
- 18
এবার একটি বাটিতে ১ চা চামচ হলুদ গুড়ো, ১ টেবিল চামচ জিরা গুড়ো, ১ টেবিল চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুড়ো এবং সামান্য জল নিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন ।
- 19
বাটিতে বানিয়ে নেওয়া মিশ্রণটা কড়াইয়ে ঢেলে দিন এবং ভালো করে নাড়াচাড়া করে নিন ।
- 20
স্বাদ মতো নুন এবং ১ চা চামচ চিনি দিয়ে মসলাটা আবারও ভালো করে কষিয়ে নিন ।
- 21
যখন মসলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন পরিমাণমত জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করুন।
- 22
যখন আলু সেদ্ধ হয়ে আসবে তখন ঢাকনা খুলে ভেজে রাখা ছানার কোপ্তা গুলো দিয়ে দিন । ১ থেকে ২ মিনিট রান্না করুন ।
- 23
১ থেকে ২ মিনিট বাদ ১/৪ চা চামচ গরম মসলা গুড়ো এবং ১ টেবিল চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিন ।
- 24
গ্যাস বন্ধ করে নামানোর পর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়েই রাখুন যাতে গরম মসলার গুড়ো এবং ঘি এর গন্ধ টা না বেরিয়ে যায় ।
- 25
পরিবেশনের জন্য তৈরি ছানার কোপ্তা কারি ।
Similar Recipes
More Recipes





































মন্তব্যগুলি