গ্রীন প্রন ফ্রাইড রাইস

এই রেসিপি ও আরো অনেক রেসিপি ভিডিও পেতে হলে আমার চ্যানেল bong delicacies কে ফলো করুন।
চ্যানেল লিংক👇
https://www.youtube.com/channel/UCqSCKzU_jPBfGBaH47b8Nog
গ্রীন প্রন ফ্রাইড রাইস
এই রেসিপি ও আরো অনেক রেসিপি ভিডিও পেতে হলে আমার চ্যানেল bong delicacies কে ফলো করুন।
চ্যানেল লিংক👇
https://www.youtube.com/channel/UCqSCKzU_jPBfGBaH47b8Nog
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমেই চিংড়ি মাছ গুলোকে অল্প নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। এবার অল্প সাদা তেল গরম করে চিংড়ি মাছ গুলোকে হালকা করে ভেজে নেব।
- 2
এবার ধনেপাতা, আদা, আর রসুন কে একসঙ্গে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব।
- 3
এবার ছোট এলাচ দারচিনি গোলমরিচ আর লবঙ্গ কে হামাল দিস্তা তে একটু থেঁতো করে নেব। এবার একটা প্যানে সাদা তেল গরম করে এর মধ্যে থেঁতো করা মসলার ফোড়ন টা দিয়ে দেবো। কিছুক্ষণ নেড়েচেড়ে সুন্দর গন্ধ বের হওয়া অবদি ভেজে নেব।
- 4
ফোড়ন টা থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব পাতলা করে স্লাইস করে রাখা পেঁয়াজ। নেড়ে চেরে পেঁয়াজ টাকে গোলাপি করে ভেজে নেব।
- 5
পেঁয়াজ ভাজা হয়ে গেলে চাল টাকে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেব। চাল টাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সবুজ মসলার পেস্ট টা। গ্রীন পেস্ট টা ভালো ভাবে মিশিয়ে নেব আর এর মধ্য দিয়ে দেবো স্বাদমতো লবণ আর চিনি।
- 6
এবার এগুলোকে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট মতন ভাজা করে নেব। এবার এর মধ্যে চাল সেদ্ধ হওয়ার জন্য জল দিতে হবে। যা পরিমাণ চাল নেওয়া হয়েছে তার দ্বিগুন পরিমান জল লাগবে চাল সেদ্ধ হতে। আঁচ টাকে বাড়িয়ে প্রথমে জল টা ফুটে উঠতে দেবো তারপর আঁচ টা কমিয়ে ঢাকা দিয়ে চাল টা 80থেকে 90% অব্দি সেদ্ধ করে নেব।
- 7
চাল টার জল টা প্রায় শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ গুলো। ভালো করে মিশিয়ে নেব ও আবারো ঢাকা দিয়ে চাল টা সেদ্ধ হওয়া অবদি অপেক্ষা করব।
- 8
চালটা সেদ্ধ হয়ে গেলে লাস্টে দিয়ে দেব হাফ লেবুর রস। মিশিয়ে নেব আর ফ্রাইড রাইস গরম গরম পরিবেশন করব।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি