আম সুজির মেলবন্ধনে নরম তুলতুলে কেক

#বিট দ্যা হিট
ভিডিও রেসিপি লিংক 👉 https://youtu.be/EjYHMba-ieg
আম সুজির মেলবন্ধনে নরম তুলতুলে কেক
#বিট দ্যা হিট
ভিডিও রেসিপি লিংক 👉 https://youtu.be/EjYHMba-ieg
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আমের খোসা ছাড়িয়ে মিক্সি তে আমের একটা স্মুউথ পিউরি বানিয়ে নিতে হবে।
- 2
একটা মিক্সিং বোলে, প্রথমে রিফাইন তেল নিতে হবে। তারসাথে টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর তার সাথে চিনি গুঁড়ো মিশিয়ে নিতে হবে। হ্যান্ড ব্লেন্ডার এর সাহায্যে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে।
- 3
এরপর একে একে সুজি, আমের পিউরি, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 কাপ দুধ দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। যাতে কোনো দলা না পাকিয়ে থাকে। এরপর ঢাকা চাপা দিয়ে 20 মিনিট রেখে দিতে হবে।
- 4
20 মিনিট পর, সুজি টা অনেক টা ফুলে যাবে, সমস্ত দুধ টা টেনে নেবে। এইবার আস্তে আস্তে বাকি 1 কাপ দুধ টা ওর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। এখনই মিশিয়ে দিতে হবে ভ্যানিলা এসসেন্স।
- 5
গ্রিস করা কেক টিন এ কেক এর ব্যাটার টা ঢেলে সমান করে লেভেল করে দিতে হবে। ওপর থেকে কাটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে হবে।
- 6
গ্যাস এ বেক করলে, কড়াই তে নুন 5 মিনিটের জন্যে গরম করে, তারপর একটা স্টিল স্ট্যান্ড রেখে কেক টিন রেখে 60 মিনিটের জন্যে লো টু মিডিয়াম ফ্লেমে বেক করতে হবে। ওভেন এ করলে 180 ডিগ্রি তে 55-60 মিনিট বেক করলেই নরম স্পনজি আমের সুজি কেক রেডি।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি