বাসন্তী কাতলা

অপূর্ব স্বাদের এই রেসিপি টি গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। খুব কম সময়ে এটি বানিয়ে নেওয়া যায়।
বাসন্তী কাতলা
অপূর্ব স্বাদের এই রেসিপি টি গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। খুব কম সময়ে এটি বানিয়ে নেওয়া যায়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
কাতলা মাছে নুন ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। সাদা সরষে, কালো সরষে,৪ টি কাঁচা লঙ্কা, নারকেল কোরানো বেটে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে।
- 2
একটি কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে, নুন হলুদ মাখানো কাতলা মাছ, দুপিঠ সামান্য লালচে করে ভেজে তুলে নিতে হবে।
- 3
এবার এই তেলের মধ্যে প্রয়োজন হলে আরো একটু সরষের তেল দিয়ে গরম হলে, ১ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে, নেড়ে চেড়ে সুগন্ধ বেরোলে এরমধ্যে বেটে রাখা মশলা দিয়ে, সামান্য জল দিয়ে, কষিয়ে নিতে হবে।
- 4
এবার এরমধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো নুন ও সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে, এরমধ্যে নারকেলের দুধ ঢেলে, নেড়েচেড়ে ঢেকে দিতে হবে।
- 5
ভালো করে ফুটে উঠলে, ঢাকা খুলে এরমধ্যে ভেজে রাখা মাছ দিয়ে একটু নেড়েচেড়ে,৪ টি কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিতে হবে ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর ঢাকা খুলে মাছ গুলি উল্টে দিয়ে আবার ঢেকে দিতে হবে।
- 6
৪ থেকে ৫ মিনিট পর ঢাকা খুলে, গামাখা পর্যায়ে চলে এলে গ্যাসের ফ্লেম অফ্ করে দিতে হবে। আরো ৫ মিনিট ঢেকে রেখে দিতে হবে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বাসন্তী কাতলা।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি