খাজার রেসিপি
#মিষ্টির রেসিপি
Steps
- 1
প্রথমে ময়দার মধ্যে 1/2 চা চামচ চিনি, 1/2 কাপ সাদা তেল মিশিয়ে ভালো করে ময়ান দিতে হবে যতক্ষন না ময়দা তে মুট আসে।
- 2
এরপর পরিমান মতো জল অল্প অল্প করে দিয়ে ময়দা মেখে নিতে হবে। ময়দার ডো খুব নরম বা শক্ত হবেনা।
- 3
এরপর ময়দার ডো টিকে ভেজা কাপড়ে মুড়ে 30 মিনিট রেস্টে রাখতে হবে।
- 4
30 মিনিট পর ডো টি বার করে কিছুক্ষণ মেখে নিয়ে ডো টি থেকে রুটির তুলনায় বেশ বড়ো সাইজের লেচি কেটে নিতে হবে। 500 গ্রাম ময়দা থেকে প্রায় 9 টি লেচি হবে।
- 5
এরপর লেচিগুলোকে বড়ো ও পাতলা করে বেলে নিতে হবে।
- 6
অপর দিকে অ্যারারুট ও ঘি দিয়ে একটা লেই বানাতে হবে।
- 7
এরপর বেলে রাখা রুটি গুলোর ওপরে অ্যারারুট ও ঘি এর লেই ভালো করে লাগিয়ে দিতে হবে।
- 8
এরপর 3 টি করে রুটি ওপর ওপর চাপিয়ে লেয়ার তৈরী করে বড়ো করে বেলে ওপরে আরো কিছুটা অ্যারারুট ঘিয়ের লেই লাগিয়ে একধার থেকে রোল করে নিতে হবে।
- 9
এবার রোলটিকে 2 আঙুল করে বাদ দিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে।
- 10
ছোটো পিস গুলো হাতের সাহায্যে ওপর নীচে খানিকটা চাপ দিয়ে পাতলা করে বেলে নিতে হবে।
- 11
এরপর কড়াই তে তেল গরম করে হালকা আঁচে ধীরে ধীরে ভেজে নিতে হবে।
- 12
ভাজা খাজাগুলি কমপক্ষে 14 ঘন্টা শুকাতে হবে। সম্ভব হলে রোদে দেয়া যেতে পারে তাতে খাজা অনেক মুচমুচে হয়।
- 13
খাজাগুলি শুকিয়ে গেলে চিনির সিরা তৈরী করতে হবে। 2 কাপ চিনি 1 কাপ জল এই রেসিওতে খুব মোটা একতার বিশিষ্ট সিরা বানাতে হবে।
- 14
এরপর খাজাগুলোকে একটা একটা করে চিনির সিরাতে ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে ভালো করে রস ঝরিয়ে কাগজের ওপর চাড়িয়ে দিতে হবে। এতে এক্সট্রা রস টা টেনে যাবে।
- 15
সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে বড়ো দানার কয়েকদানা চিনি।
Similar Recipes
More Recipes
-

Crumbs & Chaos
-

Creamy Yam Porridge with Spinach
Ifeoma John
-

Annike ! :)
-

Avocado Wheat Bread Grilled Sandwich
Manisha Sampat
-

Deepa Rupani
-

Madhumita Bishnu
-

Kipp Clark
-

My Spaghetti Zucchini and Miso
Francesco
-

Kulsoom Bukhari
-

Minty Mama
-

stephcinn
-

kanisuroll
-

Wilhelmina Cooks
-

Pappardelle with chicken, chanterelles and cream
Robert Gonzal
-

Kyle Wilson-McCormack
-

Minnie Vagrani
-

ANJALI JINDAL
-

Tina
-

Wilhelmina Cooks
-

Nouman Awias
-

Ishani Shah
-

Isha Ahmed Rajput
-

Krishna Biswas
-

Ishani Shah















Comments