পনির টিক্কা পিজ্জা (paneer tikka pizza recipe in Bengali)

#NoOvenBaking
এই লকডাউনের সময় পাওয়া যাচ্ছে না মনমতো কিছুই।তাই বাড়ি তে যা ছিল তাই দিয়ে বানিয়ে ফেললাম , আশাকরি ভাল লাগবে।
পনির টিক্কা পিজ্জা (paneer tikka pizza recipe in Bengali)
#NoOvenBaking
এই লকডাউনের সময় পাওয়া যাচ্ছে না মনমতো কিছুই।তাই বাড়ি তে যা ছিল তাই দিয়ে বানিয়ে ফেললাম , আশাকরি ভাল লাগবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
আটা একটি পাত্রে নিন এবং এর মধ্যে নুন, বেকিং পাউডার,টক দই ও তেল দিয়ে মিশিয়ে নিন
- 2
পনির চৌকো করে কেটে নিন এবং টকদই এর মধ্যে নুন আদা রসুন বাটা হলুদ গুঁড়ো ও টিক্কা মশলা দিয়ে দিন
- 3
পনির ম্যারিনেট করে রাখুন এবং ১৫- ৩০ মিনিট পর আটা টা নিয়ে গোল করে ফেলে নিন, কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিন মাঝে মাঝে
- 4
একটি কড়াই নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে গরম করে নিন
- 5
এবার ফেললে রাখা পিজ্জা বেস টা বসিয়ে দিয়ে দু দিক ভালো করে সেঁকে নিন
- 6
এবার পিজ্জা বেসের ওপরে মাখন ব্রাশ করে পিজ্জা সস দিয়ে দিন,
- 7
পনির এর টুকরো গুলো দিয়ে দিন এবং পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে সাজিয়ে নিন
- 8
এবার কোরানো চীজ ছড়িয়ে দিন এবং কাঁচা মরিচ কুচি দিয়ে সাজিয়ে নিন, অরিগ্যানো দিয়ে দিন
- 9
একটি তাওয়া গরম করে তাতে পিজ্জা বসিয়ে ঢেকে দিন
- 10
চীজ গেলে ঢাকা সরিয়ে দিয়ে আরও ২-৩ মিনিট পর নামিয়ে নিন,এবং পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (23)