
এতে মন্তব্যগুলি
বীটরুটস মিনি ধোসা(beetroot's mini dosa recipe in Bengali)

Papia Ghosh Pratihar @cook_16627159
এই রেসিপিটা সাধারণত যেভাবে ধোসা করা হয় আমি সেইভাবে না করে একটু অন্যরকমভাবে নতুনত্ব ভাবে করার চেষ্টা করেছি।এখানে আমি বিটাকে করে ইউজ করেছি এবং এর সাথে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এইগুলো মিশিয়েছি। সাধারণত আমরা ধোসা করতে হলে চাল ডাল দিয়ে করি।এখানেআমি চাল-ডালের পরিবর্তে ইনস্ট্যান্ট দোসা বানানোর জন্য সুজি আর টকদই ব্যবহার করেছি, আর আমার মেয়ে যেহেতু খুবই ছোট তাই সবার কথা মাথায় রেখে আমার ব্রেকফাস্ট একটু হেলদি হয়। এই রেসিপিটা যেমন হেলদি সেরকম টেস্টিং একই দিকে পুষ্টিকর। এতে যে উপাদান গুলো আছে সেগুলো সহজেই হজম হয়ে যায় এবং ছোট থেকে বড় সবাই অনায়াসেই খেতে পারবে।বিটকে কুরে ইউজ করেছি যাতে মুখে পড়লে টেস্টটা ভাল লাগে। আপনারা বিট পেস্ট করে সবজি,মসলা বাদ দিয়ে বানানো যায়। Goldenapron3 এর উপকরণ বিটরুট নিয়েছি।

