সব্জী খিচুড়ি (sabji khichuri recipe in Bengali)

Nibedita Banerjee Chatterjee @cook_19335026
সব্জী খিচুড়ি (sabji khichuri recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চাল, ডাল গুলো ধুঁয়ে একসাথে মিশিয়ে দিতে হবে. তারপর তার সাথে পেঁয়াজ, রসুন বাদে কেটে রাখা সব সব্জি, গুঁড়ো হলুদ,লঙ্কা, জিরে ধনে গুঁড়ো,নুন সব একসাথে মিশিয়ে পরিমান মতো জল ঢেলে গ্যাসে বসাতে হবে.
- 2
এরপর ওটা ঢাকা দিয়ে ফোটা অবদি অপেখ্খা করতে হবে. ফুটে গেলে গ্যাস বন্ধ করে রেখে দিতে হবে আধা ঘন্টা. এবার অন্যদিকে কড়াইতে বেশী করে তেল দিয়ে গরম করে তাতে পেঁয়াজ কুঁচি, গ্রেট করে রাখা রসুন, গোটা জিরে দিয়ে ভাজতে হবে. হালকা কালার চেঞ্জ হলে গ্যাস বন্ধ করে দিতে হবে.
- 3
এরপর সেদ্ধ করে রাখা খিচুড়িটা গ্যাসে বসিয়ে গ্যাস অন্ করে দিতে হবে. ফুটতে শুরু করলে ভেজে রাখা পেঁয়াজ,রসুনটা তাতে মিশিয়ে দিয়ে নাড়তে হবে.
- 4
এরপর খিচুড়ির জল যখন মরে আসবে তখন তাতে গরম মসলা গুঁড়ো ছড়িয়ে একটু নেড়ে ঘি টা ছড়িয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিতে হবে. তৈরী হয়ে গেল খিচুড়ি.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14266886






মন্তব্যগুলি (6)
Lovely presentation👍👍Amar recipe gulow dekho somay pele ar bhalo lagle 👏😋♥️ dio!👍