চিংড়ির জল বড়া(Chingrir Jolbora recipe in Bengali)

#KS
Kid's Special এ আমি আমার বাড়ির বাচ্চাদের পছন্দমত একটি রেসিপি তৈরী করেছি | খুব সামান্য উপকরণে এটি তৈরী করা যায়৷চিংড়ি মাছ যে কোন, নুন, কাঁচালংকা,সঃ তেল, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুনবাঁটা, হলুদ, লংকাগুড়া আর নারকেল দুধ দিয়ে এটি তৈরী করা যায়।অনেকটা মুইঠ্যার মত, খেতেও বেশ সুস্বাদু আর বাচ্চারা দেখলেই পছন্দ করবে |

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ছোট চিংড়ি বেছে জল ছাড়া বেঁটে নিতে হবে| এবার তাতে নুন ও ২-৩টা কাঁচালংকা কুচি দিয়ে ভালমত মেখে হাতে করেবল বানিয়ে রাখতে হবে।
- 2
প্যানে সঃ তেল গরম করেতেজপাতা, জিরা, গোটা গরম মশলা থেঁতো ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভাজতে হবে| এবার একে একে আদা রসুন বাটা, নুন হলুদ, লংকাগুড়া, জিরা গুড়া দিয়ে কষাতে হবে।
- 3
মশলা ভালোমত কষানো হলে নারকেল দুধ দিয়ে নেড়ে খুব সাবধানে আগে থেকে তৈরী করা চিংড়ির বলগুলো দিয়ে ঢেকে রান্না করতে হবে। ৫-৬ মিনিট পর বলগুলি শক্ত হয়ে এলে, ঝোল ঘন হলে, কাঁচালংকা কুচি, ডাবের শাঁস, ঘি, ইচ্ছা হলে সামান্য চিনি ছড়িয়ে রান্নাটি নামিয়ে রাখতে হবে | ইচ্ছা হলে ধনে পাতা কুচি ওছড়িয়ে দেওয়া যায়৷তৈরী হয়ে গেল চিংড়ির জল বড়া | এটি ভাত, রাইস, রুটিপরোটা, এমন কি নুডলস দিয়েও ভালো লাগবে | খুব নরম আর চিবাতে হয় না বলেবাচ্চারা খুব পছন্দ করেথাকে৷
- 4
আমি ভাত/ রুটি সব কিছুর সাথেই এই চিংড়ির জল বড়া পরিবেশন করে থাকি৷
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি