নো ঈষ্ট সিনামন রোল(no yeast cinnamon roll recipe in Bengali)

#NoOvenBaking
এই অভিনব রেসিপি আমাদের শিখিয়েছেন মাস্টারশেফ নেহা, আমি খুব খুশি হয়েছি এই রেসিপি শিখতে পেরে।ওনার মত করে করলাম, খেতে খুবই সুস্বাদু হয়েছে।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দা একটি পাত্রে নিন এবং এর মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, চিনি দিয়ে মিশিয়ে নিন
- 2
এবার গলানো মাখন দিয়ে দিন এবং ভাল করে মিশিয়ে নিন
- 3
টকদই মিশিয়ে নরম একটা ডো তৈরি করুন এবং ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন
- 4
ইতিমধ্যে এর ভেতরে ফিলিং তৈরি করুন ব্রাউন সুগার, গলানো মাখন ও দারচিনি গুঁড়ো মিশিয়ে নিন
- 5
১৫ মিনিট পর ময়দা টা আবার একটু মেখে নিন এবং চৌকো করে বেলে ঐ ফিলিং দিয়ে দিন
- 6
এবার একে বুক ফোল্ড করে আবার বেলে ৬ টি ভাগে ভাগ করে নিন এবং ইচ্ছে মত আকারে গড়ে মোল্ডে রাখুন
- 7
একটি কড়াই এ নুন দিয়ে প্রিহিট করে নিন এবং একটি ১" পুরু স্ট্যান্ডে মোল্ড বসিয়ে দিন
- 8
১৫ মিনিট বেক করুন এবং হয়ে গেলে মাখন ব্রাশ করে গুঁড়ো চিনি ছিটিয়ে দিন এবং পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (13)