কুমড়ো পাতা বাটা (Kumro pata bata recipe in bengali)

শীতের সময় রসুন, কালোজিরে খাওয়া খুবই স্বাস্থ্য সম্মত। কিন্তু শুধু শুধু তো খাওয়া যায় না, তাই কুমড়ো পাতার সঙ্গে বেটে সহজেই একটি সুস্বাদু পদ বানিয়ে ফেলা যায়।

রান্নার নির্দেশ সমূহ
- 1
এক কাপ জলে হলুদ ও নুন সামান্য দিয়ে ফুটিয়ে নিলাম, এবার কুমড়ো পাতাগুলো দিয়ে ঢেকে রাখলাম।গ্যাস অফ্ করে দশ মিনিট রেখে দিলাম। এবার পাতা জল ঝরিয়ে তুলে নিলাম।
- 2
রসুন, কালোজিরে, কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিলাম। কড়াইতে তিন চামচ তেল গরম করে বাটা পাতার মিশ্রণ ঢেলে দিলাম।
- 3
নেড়ে নুন, চিনি দিলাম। ক্রমে জল শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেলে– এক চামচ সর্ষের তেল দিয়ে নেড়ে গ্যাস অফ্ করে দিলাম। ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে এই রকম কুমড়ো পাতা বাটার একটি পদই যথেষ্ট।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি