সিঙ্গারা (Singara Recipe In Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দায় নুন,চিনি ও সাদা তেল মিশিয়ে ভালো করেময়ান দিয়ে শক্ত ডো মেখে নিতে হবে
- 2
এবার প্যানে তেল গরম করে কালোজিরে ও লঙ্কা ফোড়ন দিয়ে বাদাম দিয়ে ভেজে তুলে নিয়ে আদা ও লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে ফুলকপি দিয়ে ভাজতে হবে, নুন ও হলুদ দিতে হবে।ফুলকপি ভাজা হলে সেদ্ধ আলু,ধনেগুড়ো, চাটমশলা ও ভাজা মশলা,ভাজা বাদাম দিয়েনাড়াচাড়া করে সব মশলায় একসঙ্গে মিশেগেলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 3
এবার মাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে।এবার লম্বা করে বেলে মাঝখানে কেটে নিতে হবে।এবার একটা কাটা অংশ নিয়ে সিঙ্গারার মতো গড়ে ভেতরে পুর ভরে মূখ আটকে দিতে হবে।
- 4
এভাবে সবগুলো গড়ে নিতে হবে।
- 5
এবার কড়াইয়ে তেল গরম করতে হবে।হালকা গরম তেলে সিঙারা গুলো দিয়ে কম আঁচে ভাজতে হবে।সবগুলো ভাজা হলে সস ও চায়ের সঙ্গে গরমগরম পরিবেশন করুন।
- 6
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16836809

















মন্তব্যগুলি (6)