ভাতের চাকলি বা মুরুক্কু

#বাসী:- আমি এই চাকলিগুলো বানানোর জন্য বাসী ভাত ব্যবহার করেছি। এটি খুবই সহজ পদ্ধতি। আমার কোনো চাকলি মেশিন নেই। তাই আমি এগুলো হাত দিয়ে বানিয়েছি।
ভাতের চাকলি বা মুরুক্কু
#বাসী:- আমি এই চাকলিগুলো বানানোর জন্য বাসী ভাত ব্যবহার করেছি। এটি খুবই সহজ পদ্ধতি। আমার কোনো চাকলি মেশিন নেই। তাই আমি এগুলো হাত দিয়ে বানিয়েছি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
বাসী ভাত মিক্সারে বেটে নিন এবং বাটার সময় কোনো জল ব্যবহার করতে পারবেন না।
- 2
এবার বাটিতে বাটা ভাত ও তেল ছাড়া সমস্ত উপকরণ একসঙ্গে মেশান। জল ব্যবহার করবেন না।
- 3
মন্ডটি প্রথম থেকেই অল্প আঠালো হবে তাই আপনাকে ধৈর্য্যপূর্নভাবে মাখতে হবে। যদি আপনার প্রয়োজন হয় মন্ডে আরও ময়দা এবং বেসন ১:১ অনুপাতে দিয়ে দিন। মন্ডটি সামান্য শক্ত হতে হবে।
- 4
মন্ডটি মাখা হয়ে গেলে এর উপরে অল্প তেল বুলিয়ে আরও মাখুন।
- 5
যখন মন্ড প্রস্তুত হয়ে যাবে তখন এর থেকে অল্প অংশ নিয়ে আপনার হাত দিয়ে বাটার পেপারে বা মাখন মাখানো প্লেটে জিলাপির মত করে ঘুরিয়ে ঘুরিয়ে রাখুন।
- 6
এবার ননস্টিক প্যানে তেল গরম হলে ধীরে ধীরে চাকলিগুলো তেলে দিয়ে দিন এবং মাঝারী আঁচে বাদামী করে ভাজুন।
- 7
যখন চাকলি ভালোকরে ভাজা হয়ে যাবে তখন ন্যাপকিনের উপর নামিয়ে রাখুন। ঠান্ডা করে বায়ূনিরোধক পাত্রে রেখে দিন। গরম চা বা কফি দিয়ে মুরুক্কু বা ভাতের চাকলি উপভোগ করুন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি