চিকেন চিজি তাওয়া বোটি কাবাব
রান্নার নির্দেশ সমূহ
- 1
মুরগির মাংসে আদা-রসুন বাটা, পাতিলেবুর রস, কালো গোলমরিচ গুঁড়ো, থেঁতো করা জিরা-ধনে-কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, গরম মশলা গুঁড়ো মাখিয়ে ২-৩ ঘন্টা বা সারারাত ম্যারিনেট করুন।
- 2
হোয়াইট সস বানানোর জন্য:- প্যানে মাখন গরম করুন। এবার ময়দা দিয়ে ভাজুন এবং ধীরে ধীরে দুধ মেশান। ভালোকরে নাড়ুন যাতে কোনো ডেলা না থাকে। এবার নুন, মিক্সড হার্বস, কালো গোলমরিচ ও চিনি মিশিয়ে ঘন করুন।
- 3
এবার প্যানে তেল ছড়িয়ে দিন। এতে ম্যারিনেট করা চৌকো করে কাটা মাংসের টুকরো দিয়ে দিন। ঢিমে আঁচে মাংস সেদ্ধ হওয়া অবধি রাঁধুন।
- 4
যখন মাংস প্রস্তুত হয়ে যাবে তখন আঁচ থেকে নামিয়ে নিন। এবার মাংসের উপর হোয়াইট সস, মজারেলা চিজ স্লাইস এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিন, চিজ গলে যাওয়া অবধি ঢেকে ঢিমে আঁচে রাঁধুন।
- 5
অল্প চিলিফ্লেক্স ও মিক্সড হার্বস ছড়িয়ে সাজান।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/7312672




মন্তব্যগুলি