পাও ভাজি(Pav Bhaji recipe in Bengali)

#td
Peeyaly Dutta @cook_26277530 বন্ধুর থেকে শেখা জনপ্রিয় একটি স্ট্রিট ফুড রেসিপি। দারুন এনজয় করলাম খেয়ে আপনারাও বানিয়ে দেখুন দারুন উপাদেয়।
পাও ভাজি(Pav Bhaji recipe in Bengali)
#td
Peeyaly Dutta @cook_26277530 বন্ধুর থেকে শেখা জনপ্রিয় একটি স্ট্রিট ফুড রেসিপি। দারুন এনজয় করলাম খেয়ে আপনারাও বানিয়ে দেখুন দারুন উপাদেয়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সব উপকরণ এক জায়গায় করে নিলাম।
- 2
এবার আলু,গাজর, মটরশুটি ভালো করে সেদ্ধ করে নিতে ।
- 3
কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভাল করে ভেজে তারমধ্যে আদা রসুন বাটা দিয়ে কষাতে হবে ।কষানো হলে এর মধ্যে টমেটো কুচি, ক্যাপ্সিকাম কুচি দিতে হবে।
- 4
ভালো করে কষাতে হবে যতক্ষণ না ক্যাপ্সিকাম টা নরম হয়ে আসছে এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো,লঙ্কাগুঁড়ো, পাও ভাজি মশলা,কাঁচা লঙ্কা কুচি, লাল লঙ্কার গুঁড়ো,নুন,চিনি দিয়ে কষাতে হবে।
- 5
মসলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আলু, গাজর মটরশুঁটির মিশ্রন টাদিয়ে দিতে হবে, পরিমান মত জল দিতে হবে। কষানোর সময় এবার ভাল করে ম্যাস করতে হবে যাতে এর মধ্যে কোন দানা না থাকে সব যেন ভালো করে মিশে যায় । কিছুক্ষণ ফুঁটিয়ে এর মধ্যে ধনেপাতা কুচি কাসুরি মেথি ও বাটার দিয়ে নামাতে হবে।
- 6
এবার পাও ব্রেড গুলো মাঝখান দিয়ে হাফ করে কেটে নিতে হবে। আর একটা প্যান এ বাটার দিয়ে পাও গুলো ভাল করে সেকে নিতে হবে। নামিয়ে গরম গরম পরিবেশন করুন পাও ভাজি।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (19)