মাশরুম ডুপ্লে (Mushroom Dupleix recipe in Bengali)

#nsr
এটি একটি স্ন্যাকস আইটেম যেটা গল্পে ও আড্ডায় অনবদ্য। প্রথমত এটা খেতে খুব সুস্বাদু এবং একদম ভিন্ন মাত্রা এনে দেয়। দ্বিতীয়ত নামকরণ এর ডুপ্লে কারণ মাশরুম ব্যবহার হয় দুবার। দেখা যাক কেন😊

রান্নার নির্দেশ সমূহ
- 1
মাশরুমগুলো ডাটি সমেত ফুটন্ত জলে 3 মিনিট নুন ও হলুদ দিয়ে ফুটিয়ে জল ঝরিয়ে নিন।
ডাটি গুলো খুলে আলাদা করে নিন। এবার ডাটি ছাড়া মাশরুমে এক এক করে জিরে,চাট মশলা,লাল লঙ্কা গুঁড়ো, নুন ও কসুরি মেথি মিশিয়ে রাখুন। - 2
এবার আলাদা করা ডাটি গুলো মিহি করে কুচিয়ে এতে একে একে ফিলিং এর উপকরণ মিশিয়ে ভালো করে মেখে নিন।
- 3
এবার ম্যারিনেড করে রাখা মাশরুমের খালি দিকটায় পুর ভরে রাখুন। সবকটায় ভরা হলে একে অপরের ওপর চাপিয়ে দিন ছবিতে যেরকম আছে। এবং ধরে রাখার জন্য দু দিকে দুটো করে টুথপিক গাঁথুন।
- 4
এবার ব্যাটার রেডি করুন বেশ ঘন করে। এবার একটা করে জোড়া মাশরুম নিয়ে ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিলেই রেডি আমাদের মাশরুম ডুপ্লে।
- 5
গরম উপভোগ করুন পছন্দের স্যালাড,সস বা ডিপের সাথে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (19)