চিচিঙ্গা, আলু, পটলের সবজি

চিচিঙ্গা ও আলু পটলের এই সবজি টি ভাত ও রুটি উভয়ের সাথেই পরিবেশন করা যায়। চিচিঙ্গা তে পটাশিয়াম থাকে, যা কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সুস্থ রাখে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকায় ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে, চিচিঙ্গাতে পুষ্টিগুণ বেশি ও ক্যালরি কম থাকায় এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব ভালো এক সবজি।

রান্নার নির্দেশ সমূহ
- 1
চিচিঙ্গা, আলু ও পটল ছোট টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে। এবার একটি কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে, তেল গরম হলে, ১/২ চামচ পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়ে, পিঁয়াজ কুচি দিয়ে লালচে ভাজা হলে, কেটে রাখা সবজি ও কাঁচা লঙ্কা দিয়ে নেড়েচেড়ে নিতে হবে।
- 2
সবজি গুলি খুব ভালো করে ভাজা হলে, এরমধ্যে, পরিমাণ মতো নুন,হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এতে ১/২ কাপ উষ্ণ গরম জল দিয়ে ঢেকে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়াম এরমধ্যে রেখে দিতে হবে।
- 3
৭ থেকে ৮ মিনিট পর ঢাকা খুলে নেড়েচেড়ে নিতে হবে, একেবারে শুকনো পর্যায়ে চলে এলে, নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভাত বা রুটির সাথে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি