পালং কথিমবির বড়ি(Palak Kothimbir Vadi recipe in Bengali)

#ATW1
#TheChefStory
কথিমবির বড়ি মহারাষ্ট্রের খুব প্রসিদ্ধ একটা স্ট্রিট ফুড বা স্ন্যাকস। খুব অল্প সামগ্রী দিয়ে তৈরি এই স্ন্যাক্স টি বানানো অল্প সময়ে। যদিও এটার ক্লাসিক মেকটা শুদু ধনেপাতা দিয়েই হয়, আমি একটু স্বাস্থ্যকর বানানোর জন্য পালং শাক আর রসুন দিয়েছি।

রান্নার নির্দেশ সমূহ
- 1
সমস্ত সামগ্রী গুছিয়ে নিন।ধনেপাতা ও পালং শাক ভালো করে ধুয়ে জল ঝরিয়ে, কুচিয়ে কেটে নিন।
- 2
গ্যাসে মধ্যম শিখায় কড়া বসিয়ে সাদা তেল দিন সাথে চিনে বাদমগুলো অল্প ভেঙে নিন।এবার তেলে দিয়ে অল্প ভাজুন।
যোগ করুন কাঁচালঙ্কা বাটা, রসুন থেঁতো,হলুদ গুঁড়ো, চিনি এবং হিং। এবার 2 কাপ জল ঢেলে দিন।জল গরম হয়ে এলে, এতে বেসনের করে রাখা ঘোলটি ঢেলে সোমানে নাড়তে থাকুন। - 3
এক থেকে দেড় মিনিট পর মিশ্রণ টি বেশ গাঢ় হয়ে দলা পাকাতে শুরু হলে,আঁচ বন্ধ করে ধনেপাতা ও পলিং শাক কুচো মিশিয়ে নিন। এবার একটা পাত্রে চারধারে তেল মাখিয়ে মিশ্রণটি সমান ভাবে পেতে দিন আধ ইঞ্চি মোটা রেখে।যেমন কেক ব্যাটার সেট করে থাকি।
- 4
- 5
ঠান্ডা হলে, পাত্র থেকে বের করে নিয়ে চৌকো আকারে কেটে নিয়ে গরম তেলে ভেজে নিন, সোনালী খয়েরি রং আসা অব্দি।
- 6
তৈরি আমাদের পালং কথিমবির বড়ি, উপভোগ করুন
- 7
লাল এবং সবুজ চাটনির সাথে একটি ইউনিক টি-টাইম স্ন্যাক্স হিসেবে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (6)