চিকেন স্টাফ ক্যানালোনেস (Chicken Stuffed Canallones Recipe In Bengali)

#ATW3
#TheChefStory
মেডিটেরিয়ান ডিশ
চিকেন স্টাফ ক্যানালোনেস (Chicken Stuffed Canallones Recipe In Bengali)
#ATW3
#TheChefStory
মেডিটেরিয়ান ডিশ
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেন কিমা নিয়ে ওতে কুচোনো পিয়াজ আদা রসুন 1চাচামচ ময়দা লেবুর রস নুন গোলমরিচ সাদা তেল দিয়ে মেখে শাল পাতায় মুড়িয়ে রোল করে নিতে হবে।এবার মাইক্রো ওভেনে 5 মিনিট বেক করে নিলে রোল তৈরি
- 2
এবার সিট তৈরি করতে হবে 200 গ্রাম ময়দা দুটো ডিম দিয়ে মেখে নিয়ে ভালো করে ঠেসে নিয়ে একটা প্লাস্টিকের পকেটে মুড়িয়ে রেখে দিতে হবে।আঁচেএকটি পাত্রে জল ও নুন। দিয়ে ফুটতে দিতে হবে।U15 মিনিটের পর ময়দা প্যাকেট থেকে বের করে পাতলা করে রুটি মতো করে বেলে নিতে হবে। একটা মাপ করে কেটে নিয়ে জলে সেদ্ধ করে ধুয়ে নিতে হবে।একটি কাপড়ের তুলে আলতো ভাবে মুছে দিতে হবে
- 3
এবার রোল তৈরি করতে হবে। সিট নিয়ে মাঝখানে রোল দিয়ে সিট দিয়ে মুড়িয়ে একে একে সাজিয়ে নিতে হবে ।
- 4
এবার হোয়াইট সস করে নিতে হবে। কড়াতে মাখন দিয়ে ময়দা ভেজে নিতে হবে। ময়দা ভাজা হয়ে গেলে দুধ সামান্য নুন দিয়ে প্রসেস চিজ দিয়ে ফুটিয়ে রোলের উপর ঢেলে দিতে হবে
- 5
চিজ ছড়িয়ে দিয়ে চিলি ফ্লেক রোস্টেড গার্লিক ছড়িয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেট তপমাত্রায় 30 মিনিট বেক করতে হবে।
- 6
বেক হয়ে যাবার পর অরিগানো ছড়িয়ে পরিবেশন করতে হবে
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (5)