স্টাফড ছানার নোনতা পাঠিসাপটা(Stuffed chanar nonta Patisapta Recipe In Bengali)

Samita Sar @cook_25646655
এভাবে ও মাঝে মাঝে খেতে ভালো লাগে।
স্টাফড ছানার নোনতা পাঠিসাপটা(Stuffed chanar nonta Patisapta Recipe In Bengali)
এভাবে ও মাঝে মাঝে খেতে ভালো লাগে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে দুধ জ্বাল দিয়ে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি।
- 2
একটা পাত্রে ময়দা, সুজি, চালের গুড়ো আর দুধ দিয়ে একটা মাঝারি ঘন গোলা গুলে নিতে হবে,এতে নুন মিশিয়ে ২০ মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে।
- 3
কড়াইয়ে তেল গরম করে সেদ্ধ কড়াইশুটি দিয়ে ভাজতে হবে,এরমধ্যে ম্যাশ করে নেওয়া আলুসেদ্ধ,ছানা, স্বাদমতো নুন,আদাকুচি, লঙ্কাকুচি দিয়ে ভাজতে হবে,বাদাম ও কিসমিস মিশিয়ে নিতে হবে।
- 4
সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই পুর তৈরি।
- 5
এবার প্যানে তেল ব্রাশ করে ১ হাতা ব্যাটার দিয়ে ভেতরে ছানার পুর দিয়ে মুড়ে পাঠিসাপটার মতো গড়ে নিতে হবে।
- 6
এভাবে সবকটা গড়ে নিলেই তৈরি ছানার পাটিসাপটা।এবার সসের সঙ্গে পরিবেশন করুন পাটিসাপটা।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16815432













মন্তব্যগুলি (12)