ঘুগনি(Ghugni Recipe In Bengali)

Mita Modak @mitaspassion
#FSR
চটজলদি স্নাক্স হিসাবে ঘুগনি খুব ই প্রচলিত এবং খেতেও চমৎকার হয়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
মটর 8 ঘণ্টা ভিজিয়ে রেখেছিলাম,এবার প্রেসার কুকারে মটর ও নুন, জল দিয়ে 2 টো সিটি দিয়ে নিয়েছি।কড়াই তে তেল গরম করে,জিরে,শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়েছি।তারপর কেটে রাখা আলু ভাজতে দিয়েছি,অল্প আঁচে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি।
- 2
5 মিনিট পর ঢাকা খুলে ভাজা আলুর সাথে মশলা,হলুদ,জিরে গুঁড়া,ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,চিনি,নুন দিয়ে কষতে লাগলাম,তেল ছাড়তে শুরু করলে,সেদ্ধ মটর মিশিয়ে আরো 5 মিনিট কষে হাফ কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম।
- 3
ভালো করে ফুটে জল কোন এলে,গরম মশলা,ধনেপাতা কুচি ছড়িয়ে নিলেই ঘুগনি তৈরি।পেঁয়াজ কুচি, শসা কুচি,লেবুর রস ছড়িয়ে পরিবেশন করেছি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16833344










মন্তব্যগুলি