টমেটো সর্ষে দিয়ে পমফ্রেট মাছ ( Tomato Sorshe Pomfret Recipe In B

Samita Sar @cook_25646655
ভীষন টেষ্টি।
টমেটো সর্ষে দিয়ে পমফ্রেট মাছ ( Tomato Sorshe Pomfret Recipe In B
ভীষন টেষ্টি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ ধুয়ে নিয়ে নুন,হলুদ ও ১চামচ আটা মাখিয়ে নিয়েছি ।যাতে তেলের মধ্যে আটকে না যায়।
- 2
এবার কড়াইয়ে প্রয়োজন মতো তেল গরম করে মাছ একটা একটা করে ভেজে নিতে হবে, তবে বেশি কটকটে ভাজা হবে না।
- 3
এবার পাঁচ ফোড়ন ও লঙ্কা ফোড়ন দিয়ে অল্প আঁচে টমেটো বাটা দিয়ে কষিয়ে নিতে হবে,হলুদ, লঙ্কা বাটা ও কাশ্মীরি লঙ্কা গুড়ো দিতে হবে।
- 4
এবার সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে প্রয়োজন মতো জল দিয়ে ফুটতে দিতে হবে।স্বাদমতো নুন দিতে হবে।
- 5
ঝোল ফুটে ঘন হলে মাছ দিয়ে নাড়াচাড়া করে একবার ফুটে উঠলে ১চামচ সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে ।
- 6
গরম ভাতের পাতে ভীষন ভালো লাগে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16843542













মন্তব্যগুলি (3)