এচোঁড় চিকেন (Achore Chicken Recipe In Bengali)

একটু অন্যরকম ভাবে রান্না করলে স্বাদের যেমন বদল হয় তেমন খেতে ও ভালো লাগে।
এচোঁড় চিকেন (Achore Chicken Recipe In Bengali)
একটু অন্যরকম ভাবে রান্না করলে স্বাদের যেমন বদল হয় তেমন খেতে ও ভালো লাগে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে এচোড় ও আলু টুকরো করে কেটে ভাপিয়ে নিয়েছি।
- 2
কড়াইয়ে তেল গরম করে এচোড়ের টুকরো অল্প নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি।
- 3
মাংসে নুন, হলুদ,লঙ্কা ও আদা,রসুন বাটা, ধনে ও জিরে গুড়ো,ও১চামচ সর্ষের তেল মাখিয়ে ১/২ঘন্টা মতো ম্যরিনেট করে রেখেছি।
- 4
এবার ঐ কড়াইয়ে ২-৩চামচ তেল গরম করে পাঁচ ফোড়ন ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।আদা ও রসুন বাটা দিতে হবে।সেদ্ধ আলু দিয়ে ভেজে নিতে হবে।
- 5
এবার টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে ম্যরিনেট করে নেওয়া মাংস দিয়ে কষিয়ে নিতে হবে।পেঁপে টুকরো দিতে হবে
- 6
এবার ভাজা এচোড় ও বাদ বাকি মশলা দিয়ে ভালো করে কষিয়ে প্রয়োজন মতো জল দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে।স্বাদমতো নুন দিতে হবে।
- 7
ঢাকা দিয়ে রান্না করতে হবে, মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, মাংস, পেঁপে,আলু ও এচোড় সেদ্ধ হয়ে ও ঝোল বেশ ঘন মাখোমত হয়ে এলে গরমমশলা গুড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
- 8
এবার ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন গরম গরম এচোড় মাংস।
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (10)