শোল মাছ আলু দিয়ে রসা
#ইন্ডিয়া.
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে. তারপর আলু লম্বা ফালি করে কেটে নিতে হবে. তারপর কড়াইতে তেল গরম হলে মাছ ও আলু আলাদা করে ভেজে তুলে নিতে হবে
- 2
ওই তেলের মধ্যে গোটা গরম মসলা ফোড়ন দিতে হবে. তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে. পেঁয়াজ লাল হলে রসুন বাটা দিয়ে নাড়তে হবে
- 3
রসুনের কাচা গন্ধ চলে গেলে তারপর ওর মধ্যে আদা বাটা দিয়ে একটু নেড়ে টমেটো টুকরো দিয়ে ভাজতে হবে টমেটো নরম হলে লঙ্কা ও হলুদের গুড়ো দিয়ে ভালো করে কষাতে হবে
- 4
তেল ছাড়লে পরিমান মতো জল দিয়ে মাছ ও আলুর টুকরো দিয়ে স্বাদমত নুন দিয়ে ফুটতে দিতে হবে
- 5
কিছুক্ষন পরে ঝোল ফুটে ঘন হলে নামিয়ে নিতে হবে. তৈরী শোল মাছের রসা।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/10176212




মন্তব্যগুলি