মেদু বড়া

Sonali Sen @cook_15689562
মেদু বড়া
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কলাই ডাল আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে।পরদিন ডাল আবারো একবার ধুয়ে জল ঝরিয়ে একদম মিহি পেস্ট করে নিতে হবে।পেস্ট করার সময় যদি জল দরকার হয় তবে জল মেশানো যেতে পারে।
- 2
এবারে ঐ ডালের পেস্ট ভালো করে একটা চামচ দিয়ে একটু ফেটিয়ে তাতে তেল বাদে সব উপকরন দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।এবারে কড়াইতে তেল দিয়ে গরম বসাতে হবে।
- 3
তেল গরম হলে হাতে একটু তেল মেখে ঐ ডালের মিশ্রন থেকে একটু করে নিয়ে চ্যাপ্টা মতো করে মধ্যেখানটা আঙ্গুল দিয়ে ফুটো করে তেলে দিতে হবে।তারপর লালচে করে ভেজে তুলে নিতে হবে।
- 4
এইভাবে বাকি টা বানিয়ে নিতে হবে।এরপর সম্বর আর চাটনি দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/10213219



মন্তব্যগুলি