কাবুলিছোলা-বাদামের হালুয়া
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কাবুলি ছোলা 6-7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ।আর চিনা বাদাম শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে নিতে হবে ও 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে ।
- 2
এবার প্রেসারকুকারে 3-4 সিটি দিয়ে নিতে হবে ছোলা ও বাদাম একসঙ্গে । সিদ্ধো হয়ে গেলে মিক্সি তে পেষ্ট করে নিতে হবে ।
- 3
এরপর কড়াইতে ঘি দিয়ে এলাচ ও দারচিনি দিয়ে পেষ্ট টা দিয়ে দিতে হবে ও সমানে নাড়তে হবে তা না হলে জমাট বেঁধে যাবে ।
- 4
যখন পেষ্ট থেকে ঘি ছাড়তে শুরু করবে তখন গোলাপ জল ও চিনি দিয়ে দিতে হবে ।আস্তে আস্তে পেষ্ট কড়াই থেকে ছেড়ে আসবে ।তখন কিসমিস দিয়ে ।
- 5
হালুয়া রঙ্গ পাল্টে যাবে ও একেবারে কড়াই থেকে ছেড়ে আসবে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে ।
- 6
এবার একটা থালা তে ঘি লাগিয়ে হালুয়া দিয়ে সমান ভাবে ছড়িয়ে দিতে হবে ও ঠান্ডা হলে বরফী আকারে কেটে নিতে হবে ।
- 7
চীজি বনানা বানানোর জন্য কলা মিস্কি তে পেষ্ট করে নিতে হবে চীজ স্লাইস দিয়ে ।
- 8
একটা তাওয়া তে একটু ঘি দিয়ে কলা চিজ্ এর পেষ্ট ও মধু মিশিয়ে তাওয়া তে গোল গোল রুটির মতো করে ভেজে নিতে হবে ।এবার এটা কিছুখন ফ্রিজারে রেখে দিতে হবে ।
- 9
এবার একটা হালুয়ার বরফী র উপর চিজি বানানা র লেয়ার দিয়ে তার উপর আর একটা হালুয়ার বরফী দিয়ে দিতে হবে ।ব্যাস তৈরি হয়ে যাবে কাবুলি ছোলা-বাদামের হালুয়া
Keywords
Similar Recipes
More Recipes























মন্তব্যগুলি