খাসির মাংসের পাতলা ঝোল
#উৎসবের রান্না
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাংস ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।এবার পেঁপে সিল অথবা মিক্সিতে বেটে নিতে হবে ।ওই পেঁপে বাটা মাংসে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে
- 2
কড়াইতে তেল গরম হলে তাতে তেজপাতা ছোট এলাচ ও দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ভাজতে হবে ।পেঁয়াজ একটু ভাজা হলে তারপর ওতে রসুন বাটা দিয়ে নাড়তে হবে ।রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে আদা বাটা দিয়ে নাড়তে হবে
- 3
একটু ভাজার পরে ম্যারিনেট করা মাংস, ও আলুর টুকরো টমেটো কুচি ও হলুদের গুড়ো, লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে কষাতে হবে
- 4
স্বাদমত নুন দিতে হবে,কষাতে কষাতে তেল ছেড়ে আসলে প্রেসার কুকারে দিয়ে পরিমান মতো জল দিয়ে 4টি সিটি দিতে হবে
- 5
তৈরি খাসির মাংসের পাতলা ঝোল,গরম ভাত অথবা রুটির সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/10468250





মন্তব্যগুলি