ভেজিটেবিল মোমো
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছু সময় হালকা ভাজতে হবে, তারপর গাজর কুচি দিয়ে কিছু সময় হালকা ভাজতে হবে তারপর আদা, রসুন বাটা দিয়ে দিতে হবে কিছু সময় নাড়তে হবে,তারপর বাঁধাকপি কুচি দিয়ে কিছু সময় ভাজতে হবে তারপর নুন,সয়া সস, চিলি সস দিয়ে কিছু সময় হালকা ভাজলে তৈরি মোমোর স্টাফিং।
- 2
এখন একটি পাত্রে ময়দা নুন প্রয়োজন অনুযায়ী জল দিয়ে একটি মন্ড তৈরি করে নিতে হবে, তারপর মন্ডটি 10 মিনিট রেখে দিতে হবে 10 মিনিট পর মোমো তৈরি করে নিতে হবে, ময়দার মন্ডটাকে ছোট ছোট লুচির আকার তৈরি করে নিতে হবে।
- 3
নিচের ছবিগুলোর মত আকার দিয়ে মোমো তৈরি করে নিতে হবে।
- 4
তারপর মোমো গুলোকে মোমো স্টিমারে 12 থেকে 15 মিনিট স্টিম করতে হবে এখন আমাদের ভেজিটেবিল মোমো তৈরি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/10501059









মন্তব্যগুলি