সুজির মোদক

#উৎসবের রেসিপি
গণেশ পুজোতে গনেশ ঠাকুর কে মোদক ভোগ দেবা হয় । মোদক গনেশ ঠাকুরের খুব প্রিয় খাবার । খুব সহজে আমরা এটা বাড়িতে বানাতে পারি ।
সুজির মোদক
#উৎসবের রেসিপি
গণেশ পুজোতে গনেশ ঠাকুর কে মোদক ভোগ দেবা হয় । মোদক গনেশ ঠাকুরের খুব প্রিয় খাবার । খুব সহজে আমরা এটা বাড়িতে বানাতে পারি ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াই এর মধ্যে দুই চা চামচ ঘি দিলাম । ঘি গরম হলে তারমধ্যে সব ড্রাই ফ্রুটস গুলো ছোট ছোট করে কুচি করে দিলাম । একটু ভাজা ভাজা করে তারমধ্যে গুড় দিলাম আর গুঁড়ো দুধ দিলাম ।
- 2
এরপর কিছু ক্ষণ ভালো করে নাড়া চারা করে সব কিছু শুকিয়ে নিলাম । আর গ্যাস বন্ধ করে ঠান্ডা করতে দিলাম । তৈরি হয়ে গেলো মোদক এর পুর ।
- 3
এরপর অন্য আর একটা কড়াই এর মধ্যে তিন চা চামচ ঘি গরম করলাম । তারপর তারমধ্যে সুজি দিলাম আর হালকা ভাজা করলাম । সুজি হালকা ভাজা হলে তার মধ্যে দুধ আর চিনি দিলাম । আর ভালো করে নাড়া চাড়া করে শুকনো করে নিলাম সুজি ।
- 4
তারপর সুজি ঠান্ডা করে নিলাম । আর একটা প্লেট এর মধ্যে নিয়ে নিলাম । তারপর অল্প করে সুজি নিয়ে একটা বল মতন বানালাম । তারপর সেটা একটা বাটির মতন করে তার মাঝখানে অল্প করে পুর ভরে দিলাম । আর মুখ টা বন্ধ করে দিলাম । আর একটু চাপ দিয়ে মোদক এর আঁকার তৈরি করলাম ।
- 5
তারপর একটা টুথপিক নিয়ে একটু করে লাইন মতন করে দিলাম মোদক এর মধ্যে । তা হলে দেখতে ভালো লাগে । এই ভাবে সব কটা মোদক বানিয়ে নিলাম ।
- 6
তৈরি হয়ে গেলো সুজির মোদক ।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (3)
Dekhe comments ar bhalo lagle onusoron rekho.🍊