
চকলেট কেক স্যান্ডউইচ উইথ ক্যারামেল পুডিং

চকলেট কেক স্যান্ডউইচ উইথ ক্যারামেল পুডিং
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাইক্রোওভেন 180 ডিগ্রীতে কনভেকশন মোডে প্রিহিট করে নিয়ে কুড়ি মিনিট বেক করে নিলাম
- 2
স্পঞ্জ কেকের জন্য ময়দা কোকো পাউডার বেকিং পাউডার একসঙ্গে ভালো করে মিশিয়ে রাখলাম ও আরেকটি পাত্রে ডিম ও গুঁড়ো চিনি ভালো করে ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নিলাম এরপর ডিমের মিশ্রণের সঙ্গে ময়দা ও কোকো পাউডার এর মিশ্রণ অল্প অল্প করে ফোল্ড করে মিশিয়ে নিলাম। দুধ গলানো চকলেট ও গলানো মাখন টা মিশ্রণে ভালো করে মিশিয়ে নিলাম
- 3
ক্যারামেল এর উপর একটা বাটিতে পুডিং এর মিশ্রণটা অর্ধেকটা দিলাম এবং এর উপরে কেকের মিশ্রণটা সমানভাবে ঢেলে দিলাম।মাইক্রোওভেনে কনভেকশন মোডে 180 ডিগ্রীতে প্রিহিট করে নিয়ে স্পন্জ কেক ও পুডিং এর মিশ্রনটা কুড়ি মিনিট বেক করে নিলাম
- 4
স্পঞ্জ কেক পুডিং ও ক্যারামেল পুডিং সবগুলো ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিয়ে ডিমোল্ড করলাম আমি একটা বেশি ক্যারামেল পুডিং বানিয়েছি। এরপর একটা পুডিং এর ওপরে স্পঞ্জ কেক পুডিং টা রাখলাম। এইভাবে স্পঞ্জ কেকের নিচে পুডিং ও উপরে পুডিং থাকায় এটা স্যান্ডউইচের মতো তৈরি হল।
- 5
বাকি চিনিটা ফ্রাইং প্যানে ক্যারামাল হতে বসালাম এবং একটি বাটির পেছনদিকে তেল লাগিয়ে নিলাম ক্যারামেল হয়ে গেলে চিনির রসটা বাটির ওপরে চামচের সাহায্যে ছড়িয়ে এই ভাবে ডিজাইন বানিয়ে নিলাম এবং অল্প ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলটা বাটি থেকে বের করে নিলাম
- 6
চকলেট স্পঞ্জ কেক ও পুডিংয়ের স্যান্ডউইচ এর ওপরে ক্যারামেল এর বাটিটা আস্তে করে রেখে পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি