চকো স্টাফ গোলাপ জামুন রাবড়ি

#ফেমাসফাইভ
#প্রেজেন্টেশন
রাবড়ি আর গোলাপ জামুন ভালোবাসে না এমন হয়েতো কেউ নেই আর যদি এই দুটো র মধ্যেই চকলেট থাকে তা হলে তো জবাব ই নেই,সামনেই দুর্গাপূজা আসছে সবাই কে তাক লাগিয়ে দিতে শিখে নিন চকো স্টাফ গোলাপ জামুন রাবড়ি।বাচ্চা বড় সবাই খুবই আনন্দে খাবে।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে খোয়াতে ময়দা ও গুঁড়ো দুধ মিক্স করে অল্প জল দিয়ে মেখে ডো বানিয়ে নিন।
ডোটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখুন।
5 মিনিট বাদে হাতের তালুতে অল্প তেল লাগিয়ে খোয়ার মিক্স দিয়ে বল বানিয়ে নিন।
বলের মাঝখানে চকো চিপ্স দিয়ে গোল গোল বল করে নিন।
এইভাবে সব গোলাপ জামুন বানিয়ে নিন। - 2
তারপর কড়াইতে তেল গরম করে লাল করে ভেজে নিন।
- 3
2 কাপ চিনি ও 3 কাপ জলকে ফুটিয়ে সিরা বানিয়ে নিন।
ভাজার পর গোলাপ জামুনকে চিনির সিরাতে দিয়ে 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখুন।
2-3 ঘন্টা পর নরম গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। - 4
এরপর 1 কেজি দুধকে হাল্কা আঁচে ফুটতে দিন।
দুধ 1/2 হয়ে এলে এলাচ,খোয়া মিশিয়ে দিন।
ভালো করে মেশান,চিনি দিন।আবার দুধ ফুটতে দিন।
ভালো করে মেশান ।বাদাম কুচি দিয়ে গ্যাস বন্ধ করে দিন। - 5
রাবড়ি ঠান্ডা হয়ে এলে একটি প্লেটে রাবড়ি দিয়ে তার উপর গোলাপ জামুন কেটে সাজান।
উপরে বাদাম কুচি ছড়িয়ে দিন।
তৈরি আপনার চকো স্টাফ গোলাপ জামুন রাবড়ি।গরম বা ঠান্ডা করে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি