খেজুর আলমন্ড টার্ট

#ফলদিয়েরান্না
এটি একটি নতুনত্ব ডেজার্ট, যেটি সম্পূর্ণ চিনি ছাড়া বানানো।তবে স্বাদে অতুলনীয় হয়।
খেজুর আলমন্ড টার্ট
#ফলদিয়েরান্না
এটি একটি নতুনত্ব ডেজার্ট, যেটি সম্পূর্ণ চিনি ছাড়া বানানো।তবে স্বাদে অতুলনীয় হয়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি বাটিতে আমন্ড ফ্লাওয়ার নিয়ে তাতে ম্যাপেল সিরাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হবে।প্রয়োজনে অল্প জল দেওয়া যেতে পারে।মিশ্রণটি পুরো ডো এর মত হবে না একটু আলগা আলগা থাকবে
- 2
এবার যেই পাত্রে বেক করবে(আমি এরকম একটি পাই টার্ট সেল নিয়েছি) সেই পাত্রে আলমন্ড ফ্লাওয়ার এর মিশ্রণটি দিয়ে ভালো করে চেপে চেপে পাত্রে বসিয়ে দিতে হবে
- 3
এবার তার ওপর দিয়ে কুচিয়ে রকখা খেজুর ছড়িয়ে দিতে হবে
- 4
অন্যদিকে একটি মিক্সি যে বীজ ছাড়ানো খেজুর,দুধ,এক চিমটি নুন ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটি মিহি পেস্ট তৈরি করে নিতে হবে।
- 5
এবার এই মিহি পেস্টটি তৈরি করে রাখা আলমন্ড ফ্লাওয়ার এর মিশ্রণ এর ওপর সমান ভাবে ঢেলে ছড়িয়ে দিতে হবে।তারপর তার ওপরের অল্প শুকনো আমন্ড ফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে।
- 6
অন্যদিকে একটি কড়াইতে স্ট্যান্ড বসিয়ে 10মিনিট কম আঁচে প্রি হিট করে নিতে হবে।তারপর প্রি হিট করা কড়াইয়ের ঢাকনা খুলে স্ট্যান্ড এর ওপর টার্ট সেল তা বসিয়ে আবার কড়াই ঢাকা দিয়ে 20মিনিট কম আঁচে বেক করতে হবে।
- 7
ঠান্ডা হয়ে গেলে টার্ট সেল থেকে এটিকে ডিমোল্ড নিজের পছন্দমতো আকারে কেটে পরিবেশন করুন
- 8
তৈরি খেজুর আলমন্ড এর সুস্বাদু ডেজার্ট রেসিপি
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি