শসার কেক (shoshar cake recipe in Bengali)

#ফলদিয়েরান্না
এটি গোয়ার খুব বিখ্যাত রেসিপি।গোয়াতে এটি তাওসলি নামে পরিচিত।
শসার কেক (shoshar cake recipe in Bengali)
#ফলদিয়েরান্না
এটি গোয়ার খুব বিখ্যাত রেসিপি।গোয়াতে এটি তাওসলি নামে পরিচিত।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সুজি শুকনো কড়াইতে হালকা ভেজে নামিয়ে রাখুন
- 2
শসা করানোর সময় যে জল বেরোবে সেটিকে ফেলে না দিয়ে একটি আলাদা বাটিতে তুলে রাখুন
- 3
এবার একটি বাটিতে শসা করানো,নারকেল করানো,কাজু বাদাম কুচি,জিরে গুঁড়ো,এলাচ গুঁড়ো,ভেজে রাখা সুজি ও শসার জল দিয়ে একটি ব্যাটার তৈরি করতে হবে।খেয়াল রাখতে হবে ব্যাটারে যেন দোলা না পাকায়
- 4
ব্যাটার এর ঘনত্ব মাঝারি হবে না খুব গাঢ় না খুব পাতলা
- 5
এবার একটি প্রেসার কুকার নিয়ে তাতে 3কাপ জল দিয়ে দিন।এবং তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিন
- 6
অন্যদিকে ছোট কাপ কেক মোল্ড সাদা তেল দিয়ে ব্রাশ করে ব্যাটার কেক মোল্ড গুলিতে ঢেলে দিয়ে 1বার টেপ করে নিন।
- 7
এবার প্রেসার কুকারে জল অল্প ফোটা শুরু করলে গ্যাসের আঁচ কমিয়ে কাপ কেক মোল্ড গুলি খুব সাবধানে বসিয়ে দিন।প্রেসার কুকারের সিটি র রাবার খুলে নিয়ে ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিট ভাপিয়ে নিতে হবে
- 8
30 পর অরেসার কুকারের ঢাকনা খুলে একটি টুথপিকের সাহায্যে চেক করে নিতে হবে কেক গুলো হয়েছে কিনা যদি টুথপিক পরিষ্কার বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে কেক তৈরি হয়ে গেছে র যদি টুথপিকের গায়ে অল্প অল্প ব্যাটার লেগে থাকে তাহলে প্রেসার এর ঢাকনা বন্ধ করে আরো 10মইনুল ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে।
- 9
এবার ঠান্ডা করে ওপর দিয়ে নারকেল কোরা ছড়িয়ে পরিবেশন করুন এই শসার কেক
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (3)