নিরামিষ পটলের দোলমা
রান্নার নির্দেশ সমূহ
- 1
পটোলের খোসা ছাড়িয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে পুরো খোসা ছাড়িয়ে না যায়; গায়ে কিছুটা রেখে রেখে খোসা ছাড়াতে হবে।এবার পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রতিটা পটলের দুদিকের সরু মুখগুলো কেটে ফেলতে হবে।
- 2
এরপর একটা করে পটল নিয়ে তার দুই মুখের যে কোনো একদিকের মুখ বড় করে কেটে গর্ত করে নিতে হবে।এবার খুব সাবধানে চামচের সরু দিক দিয়ে পটলের ভিতরের সব বীজ বের করে আনতে হবে।
- 3
এভাবে সবকটা পটলের বীজ বের করা হয়ে গেলে কড়াইতে তেল গরম করে তাতে পটলগুলো হাল্কা ভেজে তুলতে হবে তবে বেশি ভাজা যাবেনা। খেয়াল রাখতে হবে যাতে পটলের সবুজ ভাবটা হারিয়ে না যায়।
- 4
ব্লেন্ডারে পোস্ত,কাজুবাদাম ও কাঁচালঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে।
- 5
পুরের জন্য প্রথমে পনিরকে একটা পাত্রে নিয়ে গ্রেটার দিয়ে ঘষে নিতে হবে।পনির মধ্যে একে একে কোরানো নারকেল,কাজুবাদাম-কিসমিস কুচি, জিরে গুঁড়ো,হলুদ গুঁড়ো, কাশ্মীরি লংকা গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নিয়ে কড়াইতে তেল গরম করে পুরটা দিয়ে সাঁতলে নিতে হবে।
- 6
একটা করে পটল নিয়ে তার খোলা মুখের মধ্যে পুরটা চামচের সরু দিক দিয়ে বা আঙ্গুল দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে।
- 7
এভাবে সবকটা পটলে পুর ভরা হয়ে গেলে কড়াইতে তেল গরম করে সাদা জিরে,দারচিনি,এলাচ,লবঙ্গ ফোড়ন দিতে হবে।তারপর পেস্ট টা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মিশ্রণটা থেকে তেল ছাড়লে ওর মধ্যে টকদই (ফেটিয়ে নিয়ে) মিশিয়ে দিতে হবে। একে একে জিরে গুঁড়ো,হলুদ গুঁড়া স্বাদমতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে দিন।
- 8
গ্রেভি ফুটে উঠলে ধীরে ধীরে পুরভরা পটলগুলো ছাড়তে হবে এবং ৫ -৬ মিনিট রেখে গ্রেভি মাখামাখা হয়ে গেলে ওভেন বন্ধ করে গরম ভাতে/রুটির সঙ্গে পরিবেশন করুন পটলের দোলমা।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি