কড়াইশুঁটির পোলাও (karaishutir polau recipe in Bengali)

কড়াইশুঁটির পোলাও (karaishutir polau recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি বেশ গভীর খাদ যুক্ত কড়াই বা হাঁড়ি নিন,তাতে ঘি গরম করে হালকা করে কাজু কিসমিস গুলি ভেজে নিন।
- 2
এবার আবারো কিছুটা ঘি গরম করে তাতে তেজপাতা,এলাচ,লবঙ্গ দিয়ে একটু নেড়ে তাতে কড়াইশুঁটি ও ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিন,ভালো করে নাড়তে থাকুন।
- 3
চালটাকে ভাল করে নেড়ে তাতে সাড়ে চার কাপ (এক কাপ চালের জন্য দেড় -১.৫কাপ জল দিতে হয়)ফুটন্ত গরম জল দিয়ে দিন।
- 4
তাতে পরিমান মতো নুন দিয়ে দিন,এবার ঢাকা দিয়ে Full আচে রান্না করুন ১০ মিনিটের জন্য মাঝে নেড়ে নেবেন।
- 5
10মিনিট পর চিনি,কাঁচা লঙ্কা গুলি মাথা ফাটিয়ে দিয়ে দিন,আলতো ভাবে নেড়ে ঢাকনাটা ভালকরে চাপা দিয়ে দিন ১০ মিনিটের জন্য,এ অবস্থায় আচ একদম কমিয়ে নেবেন
- 6
তারপর ঢাকা তুলে খুন্তি দিয়ে নেড়ে দেখুন পোলাও তে জল আছে কি না,যদি থাকে আবারো ঢাকা দিন ৫মিনিটের জন্য তারপর তাতে কাজু,কিসমিস ও ঘি ছরিয়ে গরম গরম পরিবেশন করুন কড়াইশুঁটির পোলাও।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি