নলেনগুড় এর পাটিসাপটা
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে নারকেল এর পুরটা বানাতে হবে।গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে নারকেল কোরা ও ১ কাপ নলেনগুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে হবে।কিছুক্ষন নাড়ার পর গুঁড়ো দুধ ও ছোট এলাচটা দিয়ে আবার নাড়তে হবে।নাড়তে-নাড়তে যখন নাড়কেল এর পুরটা বেশ একটু শুকনো ও মাখা - মাখা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে।বেশি শুকনো যেন না হয় একটু রসালো-রসালো থাকলেই ভালো হবে।
- 2
এবার পাটিসাপটার গোলাটা করতে হবে।একটা বড়ো বাটিতে ময়দা,১ কাপ নলেনগুড়,চালের গুঁড়ো,নুন দিয়ে মিশিয়ে নিয়ে এবার লিকুইড দুধ দিয়ে গুলে নিতে হবে। গোলার সময় দুধটা অল্প- অল্প করে দিতে হবে একবারে বেশি দুধ দিলে হবেনা।গোলাটা বেশি পাতলা বা বেশি ঘন হবেনা।মাঝামাঝি হবে গোলাটা সেটা গোলার সময়ই বোঝা যাবে।এবার গোলাটাকে ঢেকে ১০মিনিট রেখে দিতে হবে।
- 3
১০মিনিট পর গ্যাসে ননষ্টিক প্যান বসিয়ে তাতে ১ চা চামচ ঘি মাখিয়ে নিয়ে এবার ননষ্টিক প্যান এর ঠিক মাঝখানে এক হাতা গোলাটা দিয়ে আসতে-আসতে গোল করে ছরিয়ে দিতে হবে এবার গোলাটা শুকিয়ে এলে নারকেল এর পুরটা চামচে করে মাঝখানটায় লম্বা করে দিয়ে এক সাইড থেকে রোল করতে -করতে পুরো পাটিসাপটাটা লম্বা রোল করে নিতে হবে।এবার এপিঠ-ওপিঠ উল্টে - পাল্টে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে।ব্যাস রেডি নলেনগুড় এর পাটিসাপটা।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি