পুইমেটুলি ও মাছের মাথার চচচড়ি (pui metuli o macher chacchori recipe in Bengali)

Priyanka Das @cook_16549406
পুইমেটুলি ও মাছের মাথার চচচড়ি (pui metuli o macher chacchori recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছের মাথা ভাল করে ধুয়ে নুন হলুদ মাখাতে হবে।আলু,কুমড়ো,সীম টুকরো করে কেটে নিতে হবে। পুই মেটুলি ধুয়ে ছোট টুকরো করতে হবে।
- 2
কড়াইতে সরষের তেল গরম করে মাছের মাথা ভেজে নিতে হবে।ঐ তেলে পাচফোড়ন আর কাচালঙকা দিয়ে নাড়াচাড়া পেয়াজ ভাজা করে একে একে আলু,সীম,কুমড়ো ও মেটুলি দিয়ে ভাজা ভাজা করতে হবে।আদাবাটা দিয়ে কষিয়ে নুন,হলুদ,জিরাগুড়ো দিয়ে ভাল করে কষিয়ে কম পরিমান গরম জল দিতে হবে।
- 3
জল ফুটে উঠলে ভাজা মাথা ভেঙে ওতে মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।মিনিট দশেক পর পরিমান মত চিনি দিয়ে একদম শুকনো করে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/11189390




মন্তব্যগুলি