বাঁধা কপির পকোড়া (badhakopir pakora recipe in Bengali)

Prasadi Debnath @cook_16030395
বাঁধা কপির পকোড়া (badhakopir pakora recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথম এ বাঁধা কপি ভালো করে ধুয়ে খুব মিহি করে কুচিয়ে নিতে হবে ।গাজর গ্রেড করে নিতে হবে ।
- 2
তার পর ওর মধ্যে একে একে সমস্ত কিছু যেমন ধনে পাতা কুচি, বেসন, কর্নফ্লাওয়ার, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা গ্রেড করা, পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে ।
- 3
তার পর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল গরম করে পকোড়া গুলো ভাজতে দিতে হবে।মাঝারি আঁচে ভাজতে হবে ।
- 4
গোল্ডেন ব্রাউন হলে তুলে নিতে হবে ।
- 5
ব্যাস রেডি বাঁধা কপির পকোড়া।টমেটো সস্ দিয়ে গরম গরম পরিবেশন করুন ।শীতের সন্ধ্যায় এটা দারুণ হবে ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/11293681










মন্তব্যগুলি