ঘরোয়া সব্জী ম্যাগি (gharoa sabji maggi recipe in Bengali)

ঘরোয়া সব্জী ম্যাগি (gharoa sabji maggi recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সব গোটা সব্জি গুলো লম্বা লম্বা কুচি করে কেটে নিতে হবে।
- 2
তারপরে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।
- 3
একটা বড় পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল সামান্য লবণ দিয়ে গরম করে নিতে হবে তারপর তাতে ম্যাগি দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে তাতে আবার কিছুটা পরিমাণে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।
- 4
কড়াইতে সাদা তেল গরম করে তাতে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে তারপর তাতে সমস্ত রকম সব্জি এবং স্বাদমতো লবণ দিয়ে হালকা বাদামী হওয়া পর্যন্ত ভাজতে হবে।
- 5
সব্জি একটু নরম হয়ে এলে তারপর তাতে টমেটোকুচি এবং হলুদ গুঁড়ো দিয়ে টমেটো বেশ ভাজাভাজা হওয়া পর্যন্ত ভাজতে হবে সমস্ত টা।
- 6
সমস্ত সব্জি এবং টমেটো নরম হয়ে এলে তাতে ম্যাগি মসলা দিয়ে ভাল করে এক মিনিট নেড়েচেড়ে নিতে হবে তারপর তাতে এক কাপ পরিমাণ জল দিয়ে জলটা শুকানো পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করতে হবে।
- 7
জলটা বেশ ভালো মতো শুকিয়ে এলে তাতে সেদ্ধ করা ম্যাগি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সব্জির সাথে এবং সেটাও এক মিনিট মত নেড়েচেড়ে ভেজে নিতে হবে।
- 8
সমস্ত টা বেশ ভালোভাবে মিশে গেলে নামিয়ে নিতে হবে তারপর প্লেটে ঢেলে পরিবেশন করতে হবে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (2)