ফ্রেঞ্চ ব্যাগেট (french baguette recipe in Bengali)

#ব্রেড রেসিপি
ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় ব্রেড হল ব্যাগেট। এত রকম ভাবে এই ব্রেড টা খাওয়া যায় আর এটা এত সুস্বাদু যে সবারই পছন্দ হয়।
ফ্রেঞ্চ ব্যাগেট (french baguette recipe in Bengali)
#ব্রেড রেসিপি
ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় ব্রেড হল ব্যাগেট। এত রকম ভাবে এই ব্রেড টা খাওয়া যায় আর এটা এত সুস্বাদু যে সবারই পছন্দ হয়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মিক্সিং বোলে ময়দা, ইস্ট, চিনি, নুন দিয়ে মিশিয়ে নিতে হবে। এতে জল দিতে হবে।
- 2
সবটুকু ময়দা মিশে গিয়ে আঠালো ডো তৈরি হওয়া পর্যন্ত মেশাতে থাকতে হবে।
- 3
বাটি টা প্লাস্টিক র্যাপ দিয়ে আটকে ৮-১০ ঘন্টা ফ্রুফ হওয়ার জন্য রেখে দিতে হবে।
- 4
ভালো করে শুকনো ময়দা ছড়িয়ে তার ওপর ফুলে ওঠা ডো নামিয়ে নিতে হবে। হাতে ময়দা লাগিয়ে হাল্কা হাতে ডো চেপে চেপে হাওয়া বার করে দিতে হবে।
- 5
ডো টা সমান ৪ ভাগে ভাগ করে প্রতিটি ভাগ গোল করে রাখতে হবে৷ ৪৫ মিনিট প্লাস্টিক র্যাপ দিয়ে আটকে রেখে দিতে হবে।
- 6
৪৫ মিনিট পর গোল ডো গুলোকে রোল করে ব্যাগেটের আকার দিতে হবে।
- 7
ট্রে তে এলুমিনিয়াম ফয়েল আর বেকিং পেপার বসিয়ে তাতে শুকনো ময়দা ছড়িয়ে ব্যাগেট ডো বসিয়ে দিতে হবে। আমার ট্রে এর সাইজ অনুযায়ী আমি দুটো করে বেক করব।
- 8
প্লাস্টিক র্যাপে ময়দা লাগিয়ে ব্যাগেট ডো গুলো ঢেকে ১-২ ঘন্টা প্রুফ হতে দিতে হবে।
- 9
ওভেনের মধ্যে একটা বেকিং টিনে জল নিয়ে রাখতে হবে। ২৫০° তাপমাত্রায় ১৫ মিনিট প্রিহিট করতে হবে।
- 10
ব্যাগেটের ওপর ছুরি দিয়ে চিরে দিতে হবে। ওপর থেকে জল স্প্রে করে ২৩০° তাপমাত্রায় ১৫ মিনিট বেক করতে হবে। মাঝে একবার বার করে আবার জল স্প্রে করে ট্রে টা ঘুরিয়ে ঢুকিয়ে দিতে হবে। তাপমাত্রা ২৫০ ° করে আরও ১৫ মিনিট বেক করতে হবে।
- 11
বেক হলে ঠান্ডা করে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
- নারকেল সন্দেশ (narkeler sandesh recipe in Bengali)
- পড়াকিয়া / তেলে ভাজা পিঠে (parakia /tele bhaja pitha recipe in Bengali)
- হোমমেড তন্দুরি রুটি(homemade tandoori ruti recipe in Bengali)
- চিকেন স্যুপ আর চিকেন মোমো (chicken soup and chicken momo recipe in Bengali)
- নানখাটাই বিস্কুট (naan khatai biscuit recipe in Bengali)

















মন্তব্যগুলি