ক্যাপুচিনো (cappuccino recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে দুধ ফুটিয়ে রাখতে হবে।এবার একটা চৌড়া মুখ ওয়ালা কাপ নিতে হবে।চিনি ও কফি টা দিয়ে ২ চামচ জল দিয়ে ফেটাতে হবে খুব ভালো করে। ফেটাতে ফেটাতে কফির রঙ টা অনেক হালকা হয়ে যাবে,চিনি গুলে যাবে। এবং মিশ্রণ টা অনেক মোলায়েম ও ক্রিমি হবে।
- 2
তারপর যেই কাপে পরিবেশন করবেন তাতে ঐ ক্রিমি কফি ও চিনির মিশ্রণ টা ২ চামচ দিয়ে দিতে হবে। এবার আসতে আসতে এক পাশ থেকে গরম দুধ টা ঢেলে দিতে হবে। এবার একটা কাগজে হার্ট সেপ কেটে নিতে হবে। যেকোনো সেপ দেওয়ায় যায়, ভ্যালেনটাইন বলে আমি এই রকম করেছি। এই কাগজ টা এবার দুধ সহ কফির কাপের ওপর দিয়ে একটা ছাকনি রেখে তার ওপর কোকো পাউডার দিতে হবে। তাহলেই হার্ট সেপ হয়ে যাবে। এবার গরম গরম পরিবেশন করুন। আমি কফির সাথে ডার্ক চকলেট ও ব্রাউনি দিয়ে পরিবেশন করেছি। এই গুলো সব ই আমার হাতের তৈরি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/11418827










মন্তব্যগুলি