ঠান্ডাই (thandai recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটা প্যানে দুধ গরম করে নিন।
- 2
এবার কাঠবাদাম, পেস্তা, মগজ,কাজুবাদাম এবং 2-3 টেবিল চামচ উষ্ণ গরম দুধ একসাথে মিক্সিতে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিন।
- 3
ছোট এলাচ গোলমরিচ গোলাপ ফুলের পাপড়ি এবং দারচিনি নিয়ে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিন।
- 4
দুধ ফুটে উঠলে তার মধ্যে চিনি যোগ করুন এবং চিনি গলা পর্যন্ত আস্তে আস্তে নাড়তে থাকুন।
- 5
এই দুধে বাদাম বাটা গুলো যোগ করুন এবং এলাচ, গোলমরিচ ও দারচিনি পাউডারটাও এই দুধে যোগ করুন এবং 5 মিনিটের জন্য রান্না করে নিন।
- 6
এবার নামিয়ে নিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজে ঠাণ্ডা হতে দিন।
- 7
এক ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন ঠান্ডাই।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/11747981





মন্তব্যগুলি